পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে পাকুন্দিয়ায় জিকরে মিলাদ ও নাত মাহফিল

 

Milad



পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জিকরে মিলাদ ও নাত মাহফিল

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ-এর পবিত্রতা ও মহিমাকে ঘিরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল জিকরে মিলাদ ও নাত মাহফিল।

আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, বাদ মাগরিব আঙ্গিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাদরাসা মুঈনিয়া আশরাফীয়া মুখতারুল উলুম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ আজিমুশশান মাহফিল।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক হযরত মাওলানা মুহাম্মদ হুসাইন রেজা কাদেরী, প্রতিষ্ঠাতা ও পরিচালক, হাসনাইন আইডিয়াল ইসলামিক স্কুল, বন্দর, নারায়ণগঞ্জ।

মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় শায়ের মাওলানা রফিকুল ইসলাম কাদেরী, প্রধান পরিচালক—আলা হযরত শিল্পীগোষ্ঠী, ঢাকা। তাঁর কণ্ঠে নাতে রাসুল ﷺ ও হৃদয়স্পর্শী ইসলামী পরিবেশনা মাহফিলকে করবে আরও প্রাণবন্ত ও আবেগঘন।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবন, আদর্শ ও ভালোবাসার বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এই মহতী মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইতোমধ্যে মাহফিলকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকদের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসল্লি ও নবীপ্রেমিক জনতাকে যথাসময়ে উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানানো হয়েছে।

মাদরাসা মুঈনিয়া আশরাফীয়া মুখতারুল উলুম ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ আয়োজন হতে যাচ্ছে।

No comments

Thanks for comment

Powered by Blogger.