পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে পাকুন্দিয়ায় নাত মাহফিল অনুষ্ঠিত

 


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আজিমুশশান জিকরে মিলাদ ও নাত মাহফিল।

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব আঙ্গিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাদরাসা মুঈনিয়া আশরাফীয়া মুখতারুল উলুম প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আজিমুশশান জিকরে মিলাদ ও নাত মাহফিল।

মাওলানা মুহাম্মদ নাসিরুদ্দিন আশরাফীর সভাপতিত্বে ও মাদরাসা মুঈনিয়া আশরাফীয়া মুখতারুল উলুম এর প্রধান শিক্ষক হাফেজ বাসির উদ্দিন আশরাফীর সঞ্চালনায় উক্ত আলোচনা করেন মাওলানা রিয়াদুল্লাহ আশেকী।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন হযরত মাওলানা মুহাম্মদ হুসাইন রেজা কাদেরী। এছাড়া প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শায়ের মাওলানা রফিকুল ইসলাম কাদেরী। তাঁদের বয়ান ও নাতে রাসুল ﷺ পরিবেশনায় মাহফিল প্রাঙ্গণে সৃষ্টি হয় ধর্মীয় আবেগঘন ও প্রাণবন্ত পরিবেশ।

মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহর আলোকে আলোচনা করেন বক্তারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ মহতী মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিল শেষ তাবারক বিতরণ করা হয়।

আয়োজনে: মাদরাসা মুঈনিয়া আশরাফিয়া মুখতারুল উলুম ও এলাকাবাসী।

No comments

Thanks for comment

Powered by Blogger.